Duranta Khobor https://durantakhobor.net/ Welcome To Bangaldeshi Largest News Network Tue, 25 Nov 2025 08:07:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 Duranta Khobor https://durantakhobor.net/ 32 32 167021010 গণভোট অধ্যাদেশ অনুমোদন https://durantakhobor.net/news/5411?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25ad%25e0%25a7%258b%25e0%25a6%259f-%25e0%25a6%2585%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25ae%25e0%25a7%258b%25e0%25a6%25a6%25e0%25a6%25a8 Tue, 25 Nov 2025 08:07:59 +0000 https://durantakhobor.net/?p=5411 গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয় বলে প্রধান

The post গণভোট অধ্যাদেশ অনুমোদন appeared first on Duranta Khobor.

]]>
গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১টায় বৈঠক শুরু হয়। বিকাল ৪ টার দিকে সংবাদ সংম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। এক সঙ্গে দুটি ভোটের কারণে কিছু বুথ সংখ্যা বাড়াতে হতে পারে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এবারই প্রথম একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সিইসি বলেছেন, এটা চ্যালেঞ্জ। এ বিবেচনা করে ভোটারদের দুটি ব্যালট দেয়ার কারণে বুথ বাড়ানো ও সময় কিছুটা এগিয়ে আনা যুক্তিযুক্ত হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, দুটি ভোটের জন্য আলাদা ব্যালট ব্যবহার করা হবে এবং নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্বও পালন করবেন।

ইসি সূত্রমতে, সাধারণত জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়। এবার ভোট শুরুর সময় আরো এগিয়ে আনার বিষয়টি বিবেচনাধীন।

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি বুথ নির্ধারণ করেছে ইসি। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং প্রতি ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য আলাদা বুথ থাকবে।

The post গণভোট অধ্যাদেশ অনুমোদন appeared first on Duranta Khobor.

]]>
5411
এনসিপি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা https://durantakhobor.net/news/5378?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be-%25e0%25a6%259c%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a6%25a6%25e0%25a7%2587-%25e0%25a6%25b8 Fri, 17 Oct 2025 11:29:48 +0000 https://durantakhobor.net/?p=5378 এনসিপি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ

The post এনসিপি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা appeared first on Duranta Khobor.

]]>
এনসিপি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিকাল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখকে দেখা গেছে। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে আগেই জানিয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদ স্বাক্ষর করবে না।

The post এনসিপি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা appeared first on Duranta Khobor.

]]>
5378
“শেখ হাসিনার কমপক্ষে ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত” https://durantakhobor.net/news/5375?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%2596-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%2587-%25e0%25a7%25a7%25e0%25a7%25aa%25e0%25a7%25a6%25e0%25a7%25a6 Thu, 16 Oct 2025 10:23:06 +0000 https://durantakhobor.net/?p=5375 একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে

The post “শেখ হাসিনার কমপক্ষে ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত” appeared first on Duranta Khobor.

]]>
একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালতে যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে।

এ সময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করে রাষ্ট্রপক্ষ।

এদিকে আগামী ২০ অক্টোবর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই যুক্তি খণ্ডন করবে। এরপর যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। তারপর মামলাটি রায়ের দিকে যাবে।

The post “শেখ হাসিনার কমপক্ষে ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত” appeared first on Duranta Khobor.

]]>
5375
ওমরাহ হজ্জ নিয়ে সুখবর দিল সৌদি আরব https://durantakhobor.net/news/5364?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b9-%25e0%25a6%25b9%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%259c-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%2596%25e0%25a6%25ac%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf Mon, 06 Oct 2025 12:24:28 +0000 https://durantakhobor.net/?p=5364 সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট,

The post ওমরাহ হজ্জ নিয়ে সুখবর দিল সৌদি আরব appeared first on Duranta Khobor.

]]>
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে।

রোববার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং অনেক বেশি মানুষ এ সেবার আওতায় আসবেন। একইসঙ্গে ভিশন–২০৩০ এর লক্ষ্য পূরণেও এটি ভূমিকা রাখবে।

সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যার মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এ প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ—পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা দেওয়ার এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করার জন্য।

সূত্র: সৌদি গেজেট

The post ওমরাহ হজ্জ নিয়ে সুখবর দিল সৌদি আরব appeared first on Duranta Khobor.

]]>
5364
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর https://durantakhobor.net/news/5354?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25ae-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25b2%25e0%25a7%2587 Mon, 15 Sep 2025 11:54:16 +0000 https://durantakhobor.net/?p=5354 ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ।

The post ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর appeared first on Duranta Khobor.

]]>
১৮ দিন চিকিৎসা নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।

স্বজনরা জানান, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। পরদিন সকালে নুরের জ্ঞান ফেরে।

The post ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর appeared first on Duranta Khobor.

]]>
5354
বিচারকদের নিয়ন্ত্রণ: পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল https://durantakhobor.net/news/5351?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%25aa%25e0%25a6%259e Tue, 02 Sep 2025 08:32:48 +0000 https://durantakhobor.net/?p=5351 এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও নিম্ন

The post বিচারকদের নিয়ন্ত্রণ: পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল appeared first on Duranta Khobor.

]]>
এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ ছাড়াও আগামী  তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়।

১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

২৩ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

গত ২০ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে মামলাটি বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় ছিল। তবে গত ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় সেই বেঞ্চটি ভেঙে যায়। এরপর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণের আবেদন করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি গত বছরের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে মূল সংবিধানের ১৯৭২ সালের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন। পরে হাইকোর্ট রুল জারি করে জানতে চান– বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

বর্তমানে প্রযোজ্য (সংশোধিত) সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘বিচারকর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বে নিযুক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

বিদ্যমান সংবিধানের অনুযায়ী বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিধির ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব রয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হচ্ছে।

The post বিচারকদের নিয়ন্ত্রণ: পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল appeared first on Duranta Khobor.

]]>
5351
গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু https://durantakhobor.net/news/5347?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b2 Sun, 31 Aug 2025 07:06:05 +0000 https://durantakhobor.net/?p=5347 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটি শিশু রয়েছে। তুরস্কের বার্তা

The post গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু appeared first on Duranta Khobor.

]]>
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটি শিশু রয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির কারণে নতুন ১০ জনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে তা বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু। সূত্র: আনাদোলু

The post গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু appeared first on Duranta Khobor.

]]>
5347
সেপ্টেম্বরের শেষে আসছে আইফোন ১৭, অগ্রিম বুকিংয়ের হিড়িক https://durantakhobor.net/news/5344?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b8%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%2586 Thu, 28 Aug 2025 06:40:37 +0000 https://durantakhobor.net/?p=5344 নতুন আইফোন ঘিরে তুমুল উন্মাদনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অ্যাপলের বার্ষিক শরৎকালীন ইভেন্টের আগে থেকেই দুবাই, দেইরা ও শারজাহর

The post সেপ্টেম্বরের শেষে আসছে আইফোন ১৭, অগ্রিম বুকিংয়ের হিড়িক appeared first on Duranta Khobor.

]]>
নতুন আইফোন ঘিরে তুমুল উন্মাদনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অ্যাপলের বার্ষিক শরৎকালীন ইভেন্টের আগে থেকেই দুবাই, দেইরা ও শারজাহর দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন শুধু নতুন আইফোন ১৭ বুক করার জন্য।

রিটেইলাররা জানিয়েছেন, অনেক ক্রেতা আগেভাগেই ৫০০ দিরহাম জমা দিয়ে নাম লিখিয়ে রাখছেন। যাতে তারা সবার আগে হাতে পান কাঙ্ক্ষিত ডিভাইসটি। অ্যাপলের নতুন ফোনটির আনুষ্ঠানিক মুক্তি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা।

দেইরার ফোন লাইন স্টোরের ম্যানেজার মইদীন মুস্তাফা বলেন, অনেক ক্রেতা শুধু প্রথম দিনেই ফোনটি হাতে পাওয়ার জন্য বুকিং দিচ্ছেন। কেউ কেউ অন্য আমিরাত বা এমনকি বিদেশ থেকেও এসে আগাম নাম লিখিয়ে যাচ্ছেন। অনেকে চান ইনস্টাগ্রামে প্রথম দিনেই নতুন আইফোন দেখাতে।

শারজাহর স্মার্ট ‘ফোন’টিকের মালিক তায়্যব হাসান জানান, প্রতিদিন ক্রেতারা নতুন আইফোনের দাম, ডিজাইন ও ফিচার নিয়ে প্রশ্ন করছেন। অনেকে মজা করে বলেন, আমাদের হয়তো অ্যাপলের সাথে গোপন যোগাযোগ আছে! কিন্তু আসল তথ্য সবাই জানতে পারে কেবল লঞ্চ ইভেন্টের দিন।

ক্রেতাদের বড় প্রশ্ন—অ্যাপল ঘোষণার পরপরই কি তারা হাতে পাবেন নতুন ফোন? মুস্তাফা জানান, আমরা নিজেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিছু গ্রাহককে অবশ্যই প্রথম দিনেই ফোন দিতে পারব।

প্রতিবছরের মতো এবারও আইফোনকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের সাংস্কৃতিক মুহূর্ত। শুধুমাত্র একটি ফোন কেনা নয় বরং প্রথম ক্রেতাদের দলে নাম লেখানোই অনেকের কাছে সম্মানের বিষয়।

গুঞ্জন চলছে, আইফোন ১৭ আসছে আরও পাতলা ডিজাইন, শক্তিশালী ব্যাটারি আর উন্নত ক্যামেরা নিয়ে। ফলে উন্মাদনা এবার শুরু হয়েছে আরও আগে থেকেই।

নতুন আইফোন ঘিরে এভাবে বার্ষিক উৎসবের মতো পরিবেশ তৈরি হওয়া এখন আমিরাতের খুচরা বাজারে এক নিয়মিত দৃশ্য।  সূত্র: খালিজ টাইমস

The post সেপ্টেম্বরের শেষে আসছে আইফোন ১৭, অগ্রিম বুকিংয়ের হিড়িক appeared first on Duranta Khobor.

]]>
5344
তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে https://durantakhobor.net/news/5340?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a7%258c%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a6-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a6%25bf-%25e0%25a7%25ab-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ae Mon, 25 Aug 2025 11:37:26 +0000 https://durantakhobor.net/?p=5340 চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

The post তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে appeared first on Duranta Khobor.

]]>
চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

দুপুরের আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিকেলে এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানির সময় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয়।

তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

The post তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে appeared first on Duranta Khobor.

]]>
5340
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ https://durantakhobor.net/news/5328?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a7%25aa-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af Sat, 23 Aug 2025 10:49:17 +0000 https://durantakhobor.net/?p=5328 গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।  চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া

The post ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ appeared first on Duranta Khobor.

]]>
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।  চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

The post ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ appeared first on Duranta Khobor.

]]>
5328