Main Sliderজাতীয়

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

দুপুরের আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিকেলে এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানির সময় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয়।

তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।