জাতীয়

গোপালগঞ্জে কী হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ: জামায়াত আমির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে আওয়ামী লীগের ২০০ থেকে ৩০০ সমর্থক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়, ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে’, যোগ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে সাহায্য প্রেরণ করুন। আমিন।’